Nouman Ali Khan Collection In Bangla
আমার শিক্ষক প্রায়শ এক মহিলার কথা বলতেন। বিবাহিত এই দম্পতির কেবল একটি মাত্র সন্তান ছিল। তাও ছিল তাদের জীবনের শেষ দিকে পাওয়া। তাঁর একটি মোটর সাইকেল ছিল। গ্রাজুয়েশনের দিন, যখন সে হাইস্কুল থেকে পাশ করে, সেই পাশের দিন ছেলেটি মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আক্রান্ত হয়। ১৮ বছরের একটি সন্তান। টগবগে যুবক। সে মারা যায়। এই সন্তানটি ছিল তাদের জীবন। সেই ছিল তাদের আনন্দ, তাদের গর্ব। তারই মৃত্যু হয়েছিল হাইস্কুলের শেষদিনে। এই খবরটি তাদের বাবা-মার নিকট আসলে তারা ভীষণ বিষণ্ণ ও হতাশ হয়ে পড়েন।
অবশেষে বাবাটি কয়েক সপ্তাহ পর স্ত্রীর নিকটে আসেন, তাঁকে বলেন,
“আল্লাহ আমাদের একটি খেলনা পুতুল দিয়েছিলেন। তা দিয়ে তিনি আমাদের ১৮টি বছর আনন্দ করবার সুযোগ দিয়েছেন। এটা তাঁর ছিল, আমাদের নয়। যেটা তাঁর ছিল তিনি সেটা ফেরত নিয়েছেন। তিনি ১৮টি বছর আমাদের জীবনে যে আনন্দ দিয়ে ভরিয়ে রেখেছিলেন, তাঁর বিনিময়ে আমরা কি তাঁর প্রতি কৃতজ্ঞ হবো না? আমরা কি কৃতজ্ঞতার বদলে এমন বিষণ্ন হয়ে থাকবো? আমাদের তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।”
এটাই বিপর্যয় ও ঈমান সুরক্ষার সত্যিকার উপলব্ধি। এভাবেই আপনার ঈমান রক্ষা করে চলবেন। কারণ, বিপর্যয় যখন আঘাত হানবে তখন অনুভব করত শুরু করবেন আমি আল্লাহর কাছে আমার কোন ঋণের জন্য কৃতজ্ঞ হবো। আমার স্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে ঋণী। তাঁর প্রতি কৃতজ্ঞ হবো। আমার শৈশবের জন্য আল্লাহর কাছে ঋণী। আমার স্ত্রীকে পেয়েছি, তার জন্য আল্লাহর কাছে ঋণী। আমার সুখের জন্য তাঁর কাছে ঋণী। আমার চাকরির জন্য তাঁর কাছে ঋণী। আমার কাছে আল্লাহর কোনো দায়বদ্ধতা নেই, আমার সবকিছুর জন্য তাঁর কাছে আমি দায়বদ্ধ, ঋণী। এই হাতের আঙ্গুলগুলোরও মালিক আমি নই। এই চেহারার মালিকানা আমার নয়। এমনকি একটা দাতও আমার নিজের মালিকানায় নয়।
আমি ওগুলোর মালিক নই। এগুলো আল্লাহর উপহার। যখন ইচ্ছে তখন সেগুলো নিয়ে নিতে পারেন। সময় হলে নিয়েও নেন এগুলো। এটা তখন স্মরণ করিয়ে দেয় যে এগুলো আসলেই আপনার নয়।
যখন তিনি কিছু ফিরিয়ে নেন তখন আল্লাহর প্রতি যাদের সত্যিকার ঈমান নেই, তারা ভাবে তারাই এসবের মালিক। তারা তখন ঈমান হারিয়ে ফেলে আর বলে,
~‘আমার জিনিস তিনি কেন নিয়ে নিলেন?’
ঈমান যখন আপনার অন্তরে প্রবেশ করবে, তখন আপনি “আল্লাহ আসমান ও জমিনের সবকিছুর মালিক” এ কথাটি বুঝতে পারবেন।
আমার ও আপনার জন্য এটা বাস্তবিকভাবে কী বোঝায়? এর অর্থ—“আমি কোনো কিছুরই মালিক নই”। এমনকি আমার নিজেরও না। আমরা যখন মারা যাই তখন কী বলি? 'إنا لله وإنا إليه راجعون ﴾নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর তাঁর কাছেই সবাই ফিরে যাবো﴿ [সূরা বাকারা: ১৫৬]। আমার সমস্ত অস্তিত্ব যদি আল্লাহর মালিকানায় থাকে, তবে আমার যেকোনো অংশ, আমার জীবনে পাওয়া কোনো উপহার কি আমার মালিকানা হতে পারে যখন আমি আমার নিজেরই মালিক নই? এটাই ঈমানের প্রকৃত উপলব্ধি।
সূরা তাগাবুন ঈমানের ফলে পরিপূর্ণ একটি সূরা। কারো যদি আল্লাহর প্রতি সত্যিকার ঈমান থাকে, তবে সে কী কী বিষয় ভেতর থেকে উপলব্ধি করতে পারে—এটাই এই সূরার আসল বিষয়। এজন্যই এই আয়াতটি আমার খুব পছন্দের। 'وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ' ﴾যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তাঁর হৃদয়কে পথ দেখাবেন।﴿ আমি দু’আ করি আল্লাহ যেন আমাদের হৃদয়গুলোকে পথ দেখান।
এই আয়াতের শেষাংশ আল্লাহ বলেন: 'وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴾যা-ই ঘটুক না কেন আল্লাহ সবকিছুর ব্যাপার পূর্ণ অবগত।﴿ আপনি কোন পরিস্থতির ভেতর দিয়ে যাচ্ছেন আল্লাহ সেটা জানেন। এমন নয় যে তিনি তা জানেন না। তিনিই ঐ অবস্থা তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি আপনাকে পরীক্ষা করছেন।
মহান আল্লাহ কঠিন সময়ে শক্তি দিন, যেন এইসব কঠিন পরীক্ষার সময় এগুলো উৎরে ওঠার মতো দৃঢ়তা ও ঈমান দান করেন। এই অবস্থার মধ্য দিয়ে তিনি যেন আপনাকে এমন জিনিস উপহার দেন যা অন্য কিছুর মতো হবে না, আর সেটা হলো আপনার হৃদয়ে বর্ষিত হওয়া হেদায়াত।
বই : কুরআন থেকে আহরিত জীবনের পাঠ
মূল : উস্তাদ নোমান আলী খান
সংগ্রহ করতে পারেন আমাদের প্রকাশিত সেরা কিছু বই, যেগুলো আপনাকে আখিরাতের পথ দেখাবে, অন্তরের প্রশান্তি এনে দিবে, কুরআনের প্রতি ভালোবাসা জাগাবে ইনশাআল্লাহ।
১। কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়? : মিশারী আল-খারাজ
২। আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান
৩। প্রশান্তির খোজে : ১, উস্তাদ নোমান আলী খান
৪। কুরআনের সৌন্দর্যে অভিভূত : উস্তাদ নোমান আলী খান
৫। ডিপ্রেশন : বিষাদের উপত্যকা পেরিয়ে
৬। নয়নজুড়ানো ভালোবাসা
৭। কুরআন থেকে আহরিত জীবনের পাঠ
রকমারি, ওয়াফিলাইফসহ অন্যান্য অনলাইন শপ থেকে সংগ্রহ করতে পারেন।
বইগুলো থেকে যে লভ্যাংশ আসে সেই রয়াল্টি নাকবাংলার অনুবাদ ও ডাবিং এর কাজে ব্যবহৃত হয়। তাই, বই সংগ্রহ করেও আমাদের সাপোর্ট করতে পারেন। বই কিনে হাদিয়া দিতে পারেন আপনার প্রিয়জনকে। এতে সাদাকায়ে জারিয়ার একটা অংশ খুলে যাবে ইনশাআল্লাহ, যেগুলো আমাদের আখিরাতের পথের পাথায় হিসেবে মিজানের পাল্লায় খুব ভারী হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ।
কমেন্টে বইগুলো সংগ্রহ করার উপায় দেওয়া থাকবে।
ليست هناك تعليقات:
إرسال تعليق