~~ জান্নাতেও স্বামী হিসেবে আপনাকে চাই ~~
আবু দারদা (রা) তাঁর স্ত্রীকে বলতেন, যদি দেখো আমার মন খারাপ, তাহলে আমার মন ভালো করার চেষ্টা করিও। আর আমি যদি দেখি তোমার মন খারাপ, তাহলে আমিও তোমার মন ভালো করার চেষ্টা করবো।
সুখী বিয়ের জন্য খুবই সুন্দর একটি উপদেশ। পরস্পরের মাঝে আনন্দ নিয়ে আসা ও সম্পর্কের মাঝে কল্যাণ বৃদ্ধি করার চেষ্টা করা।
আবু দারদা (রা) এর স্ত্রী উম্মু দারদা (রা) বর্ণনা করেন, যখন আবু দারদা (রা) মৃত্যু শয্যায়, আমি তাঁর বিছানার পাশে এলাম। এরপর বললাম,
শুনেন, যখন আমাকে বিয়ে করতে চেয়েছিলেন আপনি আমার বাবার কাছে আমার হাত চেয়েছিলেন। অতঃপর আল্লাহ আপনাকে আমার মাধ্যমে আশীর্বাদ করেছেন আর আমাকে আপনার মাধ্যমে। তাই আমি এখন আপনাকে বলছি, জান্নাতেও আপনি আল্লাহর কাছে আমার হাত চাইবেন। আমি জান্নাতে আপনার স্ত্রী হতে চাই। আমাদের দুনিয়ার এ জীবনটি ছিল খুবই সুন্দর। আমি এখানেই এর পরিসমাপ্তি চাই না।
সুবহানাল্লাহ! এই মহান সাহাবী তাঁর স্ত্রীকে এমন সুন্দর উচ্চমানের চারিত্রিক মাধুর্য দেখাতে সক্ষম হোন যে, মৃত্যুর সময় তাঁর স্ত্রী তাঁর কাছে অনুরোধ করেছিলেন যেন জান্নাতেও তিনি তাঁর স্ত্রী হতে পারেন।
❝জান্নাতেও আল্লাহকে বলুন আমি যেন আপনার স্ত্রী হতে পারি।❞
বই : নয়নজুড়ানো ভালোবাসা
অথর : উস্তাযা হালেহ বানানী, শাইখ ড. ইয়াসির কাদ্বি, উস্তাদ নোমান আলী খান, হিনা খান মুখতার
এক পাঠক ভাই বইটি সম্পর্কে বলেন,
"আলহামদুলিল্লাহ, বইটা নিয়েছি। খুব সুন্দর আলোচনা। বিবাহিত ও অবিবাহিত সবার দাম্পত্য জীবন প্রশান্তিময় করার জন্য একটা সেরা বই।" -- আশরাফুল ইসলাম
আরেকজন পাঠক বলেন,
"মানুষ কাউন্সেলিং এর পেছনে হাজারো টাকা ও সময় নষ্ট করছে, কিন্তু এই একটা বই কত সহজে সমাধান বাতলে দেয়!" - আশিকুর রহমান
এমন নয়নপ্রীতিকর স্ত্রী বা স্বামী হতে চান? বইটিজুড়ে রয়েছে সেসব গুণাবলির আলোচনা ও একে অপরকে বোঝার মূলনীতি ও ভালোবাসা প্রকাশের মাধ্যম। সম্ভব হলে আমাদের এই প্রশান্তি সিরিজের বইগুলো সংগ্রহ করতে পারেন। দ্বীন ও দুনিয়া, উভয় জগতই যেন প্রশান্তির এক স্পর্শে ভরে ওঠে আপনার জীবন, সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ।


ليست هناك تعليقات:
إرسال تعليق