السبت، 7 نوفمبر 2026

Donations Needed – Daʿwah Equipment | Calling Christians

Donations Needed – Daʿwah Equipment | Calling Christians

(29) Christian Stumped by Hamza - YouTube

(29) Christian Stumped by Hamza - YouTube

IslamHouse.com » Тоҷикӣ » Саҳифаи асосӣ

IslamHouse.com » Тоҷикӣ » Саҳифаи асосӣ
التحميل: اكتمل تحميل 200564 من 200564 بايت.

Sapience Asia x Al Nawawi – Malaysia Tour

Sapience Asia x Al Nawawi – Malaysia Tour

** প্রেমময় ও প্রশান্তিময় বিবাহিত জীবনের জন্য**

 Bookish Publisher

١٣ س 
** প্রেমময় ও প্রশান্তিময় বিবাহিত জীবনের জন্য**
~ ~ খেদমত হৃদয় জয় করে ~~
খেদমত (সেবা) হৃদয় জয় করে। জীবনসঙ্গীর গাড়ির পেট্রোল ট্যাংক ভর্তি করে দেওয়া, জটিল ট্যাক্স ফর্ম পূরণে সাহায্য করা, শার্ট বা পাঞ্জাবির আলগা বোতাম সেলাই করে দেওয়া—এই ছোট ছোট কাজগুলোই প্রমাণ করে আপনি তাঁর যত্ন নেন ও খোঁজখবর রাখেন। কিছু স্ত্রী স্বামীর জন্য কাজ না করে উল্টো বিরক্তি দেখায়। এটা সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট বড় কারণ।
বোনেরা, আপনার তার জীবনে উপস্থিত থাকা ও অনুপস্থিত থাকার মধ্যে পার্থক্য থাকা উচিত। সেই পার্থক্য তৈরি করে খেদমত বা স্বামীর সেবা।
যখন আমরা স্বেচ্ছায় ছোট ছোট সেবামূলক কাজ করি, তখন সেটা সঙ্গীর মনে গভীর প্রভাব ফেলে এবং সম্পর্কে আস্থা ও ভালোবাসা বৃদ্ধি করে।
~~ দাম্পত্য-জীবনের শারীরিক সম্পর্ক ~~
দাম্পত্য-জীবনের প্রাণ এই শারীরিক সম্পর্ক। ইসলামী প্রেক্ষাপটে স্বামী-স্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি একে অপরের যৌন চাহিদা পূরণ করা। এটাকে হালকাভাবে নেওয়ার বিষয় নয়। যে সঙ্গীরা তাদের সাথীর চাহিদা প্রত্যাখ্যান করে থাকে তারা তাদের সম্পর্ক ভেঙে যেতে দেখে অবাক হবেন না।
এই বিষয়ের জরুরী মনস্তত্ত্ব পাবেন নবীর হাদীসে। তিনি উটের উপরে থাকলেও স্বামী ইচ্ছে করলে যেন স্ত্রী তাতে সাড়া দেয়, সেটা বলেছেন। কেন? কারণ এটা পুরুষের বিয়ের ক্ষেত্রে প্রথম প্রধান চাহিদা। সে বাইরের দুনিয়ার যত নারী প্রলোভনের ফাসাদ আছে, সেটা থেকে নিজেকে মুক্ত রাখে হালাল স্ত্রীর মাধ্যমে। ফলে, একে উপেক্ষা করা মানে তার বিয়ের প্রথম জরুরত উপেক্ষা করা, বাইরের কষ্টের মাঝে আবার ফেলে দেওয়া। অথচ ঘর ছিল সুকুন (প্রশান্তি) ও মুওয়াদ্দা (ভালোবাসা)-এর জায়গা। ফলে এখানে উত্তম স্ত্রীর কানিতিন (আনুগত্যশীলা) হতে হবে বিয়ে টিকিয়ে রাখা ও সুসম্পর্কময় প্রশান্তির সংসার করতে।
তবে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যখন শারীরিক সম্পর্ক নিষিদ্ধ: মাসিক ও প্রসবোত্তর কাল ও রমজানের রোজার দিনে। এই বিশেষ পরিস্থিতি, অসুস্থতা বা উভয়ের সম্মতিক্রমে বিশেষ অবস্থা ছাড়া একে কখনো উপেক্ষা করবেন না।
~~ নারীদের বড় প্রয়োজন : গভীর কথোপকথন ~~
প্রচলিত একটি কথা আছে যে পুরুষরা চোখ দিয়ে প্রেমে পড়ে আর নারীরা কান দিয়ে প্রেমে পড়ে। এতে কিছুটা সত্যতা রয়েছে, যদিও ব্যক্তিভেদে পার্থক্য থাকতে পারে। সাধারণত নারীরা কবিতা ও সাহিত্য ভালোবাসেন, গভীর ও হৃদয়গ্রাহী কথোপকথন পছন্দ করেন এবং প্রিয়জনদের সাথে দীর্ঘসময় ধরে মনের কথা বিনিময় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে স্বামীরা মূল বিষয়গুলো জানতে পারলেই সন্তুষ্ট থাকেন, অতিরিক্ত বিস্তারিত আলোচনায় আগ্রহ কম থাকে।
এই পার্থক্য বোঝা দাম্পত্য-জীবনে গুরুত্বপূর্ণ। স্বামীদের মনে রাখা উচিত যে স্ত্রীদের অন্তরঙ্গ দীর্ঘ কথোপকথনের প্রয়োজন রয়েছে ও তাঁদের সাথে কথা বলার সময় পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। একইভাবে স্ত্রীদেরও স্বামীর যোগাযোগের ধরন বুঝে নেওয়া উচিত।
~~ সর্বদা আল্লাহর কাছে দুআ করুন ~~
সর্বদা আল্লাহ তা'আলার কাছে দুআ করুন যেন তিনি আপনার হৃদয়ে সঙ্গীর জন্য ভালোবাসা বজায় রাখেন এবং আপনার সাথীর হৃদয়েও আপনার জন্য ভালোবাসা রক্ষা করেন। আল্লাহ তা'আলাই আমাদের হৃদয়ে পারস্পরিক ভালোবাসা দান করেছেন আর চাইলে একমুহূর্তে সেটা কেড়েও নিতে পারেন।
যদি আগামীকাল আপনার সঙ্গী সিদ্ধান্ত নেয় সে আর আপনাকে ভালোবাসে না বা আপনার সাথে থাকতে চায় না, তাহলে আপনি এ ব্যাপারে কিছুই করতে পারবেন না। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজন আপনাকে ভালোবাসতে বেঁছে নিয়েছেন এবং আপনিও সেই ব্যক্তিকে ভালোবাসতে বেঁছে নিয়েছেন—এটি আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ উপহার। তাই এই পারস্পরিক ভালোবাসাকে একটি বিশেষ নেয়ামত হিসেবে স্বীকার করে এই অমূল্য দানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিয়মিত শোকরিয়ার নামাজ পড়ুন এবং দুআ করুন যেন আল্লাহ এই নেয়ামত আপনাদের মধ্যে স্থায়ী রাখেন।
বই : নয়নজুড়ানো ভালোবাসা
অথর : উস্তাযা হালেহ বানানী, শাইখ ড. ইয়াসির কাদ্বি, উস্তাদ নোমান আলী খান, হিনা খান মুখতার
একজন পাঠিকা বোন বলেন,
"শুধু দাম্পত্য সম্পর্ক নয়, যেকোনো সম্পর্ক উন্নয়নের জন্য এই বইটি বেস্ট। অসুস্থ সম্পর্ক জোরা লাগাতে এই বইটি অবশ্যই পড়া উচিত।" -- সাবিহা
আরেকজন পাঠক ভাই বলেন,
"মানুষ কাউন্সেলিং এর পেছনে হাজারো টাকা ও সময় নষ্ট করছে, কিন্তু এই একটা বই কত সহজে সমাধান বাতলে দেয়!" - আশিকুর রহমান
ঘরে অশান্তি, মনে উদ্বেগ, নামাজে মন বসে না? 'প্রশান্তি সিরিজ' ফিরিয়ে দেবে অন্তরের শান্তি, সুন্দর দাম্পত্য আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক—হাজারো টাকার থেরাপির আগে নিজেকে দিন এই কুরআন-সুন্নাহভিত্তিক উপহার।
১। নয়নজুড়ানো ভালোবাসা
২। আমি ও আমার রব
৩। প্রশান্তির খোঁজে : ১ ও ২
৪। কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়
৫। ডিপ্রেশন - বিষাদের উপত্যকা পেরিয়ে
পাবেন রকমারি, ওয়াফিলাইফ ও বাংলাবাজারসহ অনলাইন বুকশপে।

قد تكون صورة ‏نص‏
٢


4 ي