~ নিষিদ্ধ সবকিছু আকর্ষণীয় ~
আরবীতে একটি প্রবাদ আছে:
‘كل ممنوع مرغوب (নিষিদ্ধ সবকিছু আকর্ষণীয়।)
দ্বীনের পথে ফিরে আসার পর আমরা আমাদের অতীত পাপ নিয়ে সর্বদা অনুশোচনায় দগ্ধ হই। সেই পাপগুলো আবার করার কথা চিন্তাও করতে পারি না। অনেক ঘৃণা করি সেগুলো। কিন্তু দিনশেষে আমরা সবাই মানুষ। আর মানুষের প্রবৃত্তির কামনা-বাসনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শয়তান আমাদের এই দুর্বলতাকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, এগুলো দিয়ে বাজে কাজ করাতে চায়। এভাবে সে আপানাকে পথভ্রষ্ট করতে চাইবে। সে বলবে—
“তুমি আগে কত সুন্দর মৌজ-মাস্তিতে মেতে থাকতে! তোমার পূর্বের অবস্থা কত ভালো ছিল! জীবন কত সহজ ছিল! এখন তুমি কেন নিজেকে এতসব আনন্দ থেকে বঞ্চিত করছ? কেউ তো আর জানবে না! পূর্বের অবস্থায় ফেরত যাও। আনন্দ কর।”
এভাবে সে আপনাকে আবার পাপের পথে নিয়ে যেতে চাইবে। এই কৌশলে শয়তান পেছন থেকে আপনাকে আক্রমণ করবে। পেছন থেকে আপনাকে টানতে থাকবে যে পর্যন্ত আপনি আগের মতো না হোন। আমাদেরকে শয়তানের এই কৌশল সম্পর্কে সতর্ক থাকতে হবে।
একটা ব্যাপার খেয়াল করে দেখুন, আমরা জান্নাত দেখিনি। শুধু কুর’আন-হাদিসে এর বর্ণনা শুনেছি। কিন্তু শয়তান জান্নাত দেখেছে। সে জানে জান্নাত কী জিনিস! সে জানে আল্লাহর জান্নাত কত অফুরন্ত নেয়ামত আর সুখ-শান্তিতে পরিপূর্ণ। নিজের ব্যাপারে তো সে হতাশ হয়ে গিয়েছে এবং মেনে নিয়েছে যে দোজখের আগুনই তার শেষ ঠিকানা।
এখন, যখন শয়তান দেখতে পায় তার চিরশত্রু আদম (আ.) এর কোনো সন্তান তওবা করেছে এবং আল্লাহর গোলামী মেনে নিয়ে জান্নাতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন সে হিংসা অনুভব করে। একবার কল্পনা করে দেখুন—তার নিজের খাদ্য হবে কাটাযুক্ত যাক্কুম গাছ, আর জান্নাতীদের খাদ্য হবে রংবেরঙের ফলমূল, পাখির গোশত, দুধ এবং নানারকম পানীয়সহ আরো কত কী! সে থাকবে উত্তপ্ত আগুনে আর যে মানুষকে সে নিচু মনে করতো তারা থাকবে সবচেয়ে উঁচু মাপের রেশমি কাপড়ের বিছানায়।
যখন শয়তান দেখে এই আদম সন্তান নিজের মনের কথা শুনে না। জীবনের প্রতিটি পদক্ষেপে এই আদম সন্তান নিজেকে আল্লাহর একজন গোলাম হিসেবে প্রশ্ন করে এবং তাঁর আদেশ অনুযায়ী চলে। এই আদম সন্তান নিজের অভিমতকে গুরুত্ব দেয় না। সে আল্লাহ এবং তাঁর রাসুলের আদেশ-নিষেধের কাছে মাথা নত করে দেয় এবং বলে سَمِعْنَا وَأَطَعْنَا ﴾আমরা শুনলাম এবং মেনে নিলাম।﴿ [সূরা মায়িদা : ৭]। শয়তান তখন হিংসায় জ্বলে যাবে এবং নিজের প্রচেষ্টার সবটুকু দিয়ে আপনাকে-আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। সাময়িক আনন্দ-ফুর্তিতে ডুবিয়ে রেখে আমাদের চরম সর্বনাশ করতে চাইবে; যেন আমরা চির সুখের জান্নাতে যেতে না পারি যেখানে আমাদের বয়স হবে ৩৩ বছর। যেখানে আমরা কোনোদিন অসুস্থ হবো না, বৃদ্ধ হবো না, মারাও যাবো না।
আর সবচেয়ে বড় ব্যাপার হলো—মহাবিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। তাই শয়তানকে কোনোভাবেই সফল হতে দিবেন না। মহান আল্লাহ বলেন: إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ﴾শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর।﴿ [সূরা ফাতির : ৬]
এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমাদের এই অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করে কি পারবো? আল্লাহ কী বলছেন শুনুন: إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَكِيلًا ﴾আমার (সত্যিকার) দাসদের উপর তোর (শয়তানের) কোনো ক্ষমতা নেই। আর কর্ম সম্পাদনে আপনার প্রতিপালকই যথেষ্ট।﴿
[সূরা আল-বনী ইজরাইল : ৬৫]
শয়তান আপনাকে দিয়ে জোরপূর্বক কিছু করাতে পারবে না। তাই, নিজের মানবীয় চাহিদাগুলো আল্লাহর নির্ধারিত পথে চালিত করুন। আর সম্ভব না হলে ধৈর্য ধরুন। দুনিয়ার জীবন খুবই ছোট, এই ধৈর্যের একদিন সমাপ্তি হবে। আর ইনশাআল্লাহ, এই ধৈর্যের জন্য একদিন অফুরন্ত পরস্কার পাবেন।
আল্লাহ বলেন:
إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
﴾তবে যারা ধৈর্য্যধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট প্রতিদান।﴿ [সূরা হুদ : ১১]
বই: শয়তানের থাবা : আক্রমণ ও কৌশল
মূল : উস্তাদ নোমান আলী খান
ঘরে অশান্তি, মনে উদ্বেগ, চিন্তার দিক থেকে দ্বীন থেকে দূরে সরে যাওয়া, নামাজে মন বসে না? 'প্রশান্তি সিরিজ' ফিরিয়ে দেবে অন্তরের শান্তি, শয়তানের কৌশলকে পরাজিত করা, সুন্দর দাম্পত্য আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক—হাজারো টাকার থেরাপির আগে নিজেকে দিন এই কুরআন-সুন্নাহভিত্তিক উপহার।
১। শয়তানের থাবা: আক্রমণ ও কৌশল
২। আমি ও আমার রব
৩। প্রশান্তির খোঁজে : ১ ও ২
৪। কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়
৫। ডিপ্রেশন - বিষাদের উপত্যকা পেরিয়ে
৬। নয়নজুড়ানো ভালোবাসা
পাবেন রকমারি, ওয়াফিলাইফ ও বাংলাবাজারসহ অনলাইন বুকশপে।

ليست هناك تعليقات:
إرسال تعليق